চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

রিক্সা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৮:০৮:১৬ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৮:০৮:১৬

বীর কন্ঠ ডেস্ক :

চলন্ত রিক্সা থেকে পড়ে মাহমুদুল হাসান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে রিক্সা থেকে পড়ে মাথায় আঘাত পেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।

নিহত মাহমুদুল হাসান (চবি) বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

তার সহকর্মীরা জানান, দুপুরে  রিকশা থেকে পড়ে আহত হন মাহমুদুল হাসান।  পরে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।  অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মাহমুদুলের বাড়ি জয়পুরহাট জেলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *