আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৬ ২১:১৩:৩০ || আপডেট: ২০১৮-১১-০৬ ২১:১৪:৪৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন পটিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা ২ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজে কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. সাইফুর রহমান, প্রধান বক্তা ছিলেন কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. আক্কাছ মিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি মো. লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার দে। এতে আরো বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, জিয়া উদ্দীন, সনক বড়ুয়া, আহমদ নুর, জমির উদ্দীন প্রমুখ। সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে পটিয়া উপজেলা কর্মচারী ফেডারেশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি নিম্নরূপ : সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি মো. জমির উদ্দিন, দেবাশীষ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দীন, যুগ্ম সম্পাদক সমর কান্তি ঘোষ, সহ-সম্পাদক মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সনক বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব বড়ুয়া, অর্থ সম্পাদক আহমদ নুর, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল গফুর, মহিলা সম্পাদক রেহোনোয়া বেগম, ক্রীড়া সম্পাদক মো. আবদুস ছালাম, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ধর্মীয় সম্পাদক মো. হেলাল উদ্দীন, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম, সদস্য সেতু রঞ্জন চৌধুরী।