আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৩:০৬:৫৮ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৩:০৬:৫৮
বীর কন্ঠে ডেস্ক :
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এলাকার মেরিনার্স সড়ক থেকে অস্ত্র, গুলি ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার দুইজন হলেন-জুম্মন হোসেন প্রকাশ জুম্মন ড্রাইভার (২২) ও মো. মাসুদ প্রকাশ কালা মাসুদ (২৭)।
বু্ধবার (৭ নভেম্বর) ভোররাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।
ওসি জানান, মেরিনার্স সড়কে সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পু্লিশ। এ সময় তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরও ৩ ছিনতাইকারী পালিয়ে যায়।
তিনি বলেন, ছিনতাইকারীদের কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র, গুলি, দুইটি ছুরি উদ্ধার করা হয়। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।