চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৩:৪২:০০ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৩:৪২:০০

জাহেদুল হক, আনোয়ারা প্রতিনিধি, ,  

চট্টগ্রামের আনোয়ারা পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া ও বরুমচড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন কৈনপুরা মহতর পাড়া এলাকার ফারুক সওদাগরের পুত্র মো. মামুনুর রশিদ (৪০) ও উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকা থেকে মো. সিরাজের পুত্র মো. করিম (২৩)।

জানা যায়,   সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে মো. মামুনুর রশিদকে (৪০) একটি দেশীয় রিভলবার ও ২টি ছোরাসহ গ্রেপ্তার করে।

অপরদিকে, মঙ্গলবার দুপুরে মো. করিমকে (২৩) গ্রেপ্তার করে। ওই সময় একটি নলা বদ্ধুক, দুইটি কার্তুজ ও ছয়টি ছোরা উদ্ধার হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার দুজনকে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চালান করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *