চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

এবার ৫ দিনের রিমাণ্ডে চট্টগ্রাম জেলার সোহেল রানা 

প্রকাশ: ২০১৮-১১-০৭ ১১:৪৪:৩২ || আপডেট: ২০১৮-১১-০৭ ১১:৪৪:৩২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে এবার মানি লন্ডারিং মামলায় ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন কিশোরগঞ্জের একটি আদালত। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদের আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে দুদকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে ১০ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত ৫দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

তার আগে জেলার সোহেল রানা বিশ্বাসকে মাদক পাচার মামলায় গত সোমবার দু’দিনের জন্য রিমাণ্ডে নিয়েছিল ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

উল্লেখ্য, ২৬ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক ও প্রায় চার কোটি টাকাসহ (নগদ ৪৪ লাখ ও পে-অর্ডার এবং এফডিআর) রেলওয়ে পুলিশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে। এরপরই পুলিশ তার বিরুদ্ধে মাদক ও মানি লণ্ডারিং আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে তার বিরুদ্ধে।

তবে টাকাগুলো ঘুষের বলে স্বীকার করলেও এখনো জানায়নি কে দিয়েছে সে নগদ এফডিআরের টাকা এবং পে-অর্ডার।

এদিকে সোমবার থেকে চট্টগ্রাম কারাগারে অবস্থান করছে এ ঘটনায় কারা অধিদফতরের গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা। বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন্স) ছগির মিয়া, যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন ও খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ রয়েছেন এ তদন্ত টিমে।

১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ কমিটিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *