চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে শেখ রাসেল স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

প্রকাশ: ২০১৮-১১-০৭ ২১:৩০:৩৯ || আপডেট: ২০১৮-১১-০৭ ২১:৩০:৩৯

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি-

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের নতুন বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মার্সেলের সহযোগীতায় (কাপ্তাই-রাঙ্গুনিয়া) অাজ বুধবার বিকেলে উৎসবমূখর পরিবেশে জমজমাট অায়োজনের মধ্য দিয়ে কাপ্তাই শেখ রাসেল স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের মাঝে ট্রপি তুলে দেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বাবু বৃষকেতু চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিংমং মারমা, কাপ্তাই অা.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, এমপি ফিরোজা বেগম চিনুর কাপ্তাই প্রতিনিধি ইব্রাহীম খলিল, মার্সেলের কাপ্তাই ও রাঙ্গুনিয়া স্বত্তাধীকারী শাহেদুল ইসলাম শাহেদ সহ অারও অনেকে। উপস্থিত ছিলেন, চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসাঅং মারমা, কাপ্তাই ইউপি অা.লীগ সভাপতি বাবু সাগর চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সুমন, ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের গণ্যমান্য নেতৃবৃন্দ।

এর অাগে প্রধান অতিথি খোলোয়ারদের সাথে মাঠে গিয়ে কৌশল বিনিময় করেন ও খেলার উদ্বোধন করেন। পরে টানটান উত্তেজনার মধ্যদিয়ে খেলায় শতশত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে কলাবুনিয়া পাড়া একাদশকে হারিয়ে বিজয়ী হয় গোল্ডেন হিল। বিজয়ী দলকে ফ্রিজ তুলে দেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বাবু বৃষকেতু চাকমা বলেন, মাদকমুক্ত পরিবেশ হবে কাপ্তাই। এগিয়ে অাসতে হবে সকলকে। মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন তিনি অন্যায়ের উপর মাখা নত করেননা। সুতরাং মাদককে বাড়তে দেওয়া যাবেনা। মাদককের সেননে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অারও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে অারও বেশি গতিশীল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *