চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিষ্ঠার ৩৫ বছর ভুলতে বসেছে জেলাবাসী: কেবিডিএ’র বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ: ২০১৮-১১-০৭ ২৩:৫১:১৭ || আপডেট: ২০১৮-১১-০৭ ২৩:৫১:১৭

 

শংকর চৌধুরী,খাগড়াছড়ি:

‘এ শহরটা আমার তাই দায়িত্বটাও আমার’ এই স্লোগানে পাহাড় রাণী, পার্বত্য জেলা খাগড়াছড়ি সৃষ্টির ৩৫ বছর পুর্তি। দিনটিকে স্মরনীয় করে রাখতে, খাগড়াছড়ি ব্লাডডোনারস্ এসোসিয়েশন (কেবিডিএ) পরিবারের নানা আয়োজন।

বুধবার (৭নভেম্বর) সকাল ১০ টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। জেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মো শাহ আলম। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: নয়নময় ত্রিপুরা, কেবিডিএ’র উপদেষ্টা মো নজরুল ইসলাম বাবলু, প্রভাষক মো: দুলাল হোসেন, সামাজিক ব্যক্তিত্য ধীমান খীসা প্রমুখ বক্তব্য রাখেন।

এমন আয়োজনের জন্য কেবিডিএ পরিবারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, খাগড়াছড়ির বাসিন্দা হয়েও এ জেলার গোড়াপত্তনের দিনটিকে আমরা ভুলে যেতে বসেছি। ৭ নভেম্বর ১৯৮৩ খ্রি: তারিখে খাগড়াছড়ি জেলা ঘোষনার পর ৩৫ বছর অতিক্রম করেছে। দীর্ঘ সময়ে খাগড়াছড়ি শহরের জীব-বৈচিত্রের ব্যাপক পরিবর্তন এসেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে আধুনিক জেলায় রূপান্তরিত হয়েছে প্রিয় খাগড়াছড়ি। আগামীতে সকলের অংশগ্রহণের মাধ্যমে বড় আয়োজনের মধ্যদিয়ে দিনটিকে উদযাপন করবে জেলাবাসী এমনটায় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে, মুক্তমঞ্চে কেবিডিএ পরিবারের আয়োজনে ও খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় কর্মসুচীর উদ্বোধন করেন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মো শাহ আলম। এসময়, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: শাহাদাৎ হোসেন কায়েশ, সাধারন সম্পাদক মো আরিফ ইসলাম মহিন, সাংগঠনিক সম্পাদক মো মেহেদি হাসানসহ কেন্দ্রীয়, কলেজ, পানছড়ি উপজেলা ও ভাইবোনছড়া শাখার সদস্যরা উপস্থিতি ছিলেন। এছাড়াও জেলা শহরের সর্বস্তরের ছাত্র ও পেশাজীবি মানুষের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *