প্রকাশ: ২০১৮-১১-০৭ ২০:৫৬:১৫ || আপডেট: ২০১৮-১১-০৭ ২০:৫৬:১৫
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা সিএমএম কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, গায়েবী মামলায় জামিন নিতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে ডা. শাহাদাতকে পুলিশ গ্রেফতার করে।