চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

টেকনাফে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৩:২১:০০ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৩:২১:০০

 

কক্সবাজার :

টেকনাফে পাহাড়ী ঢালাপথ হতে এক মাদক কারবারীর পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (৭ নভেম্বর) ভোররাতে পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উদ্ধার করে তাকে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮)। সে হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর পুত্র।

জানা যায়,৭ নভেম্বর বুধবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে। পরে পরিচয় সনাক্ত করে নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর পুত্র আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮) বলে সনাক্ত করে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাদের আভ্যন্তরীণ কলহের জেরধরে এই নৃশংস ঘটনার সুত্রপাত হতে পারে।

এই ব্যাপারে আইসি এসআই সুব্রত রায় জানান,রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে একটি লাশ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, তার পরিচয় সনাক্ত করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *