এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৭ ২০:৩১:১৫ || আপডেট: ২০১৮-১১-০৭ ২০:৩১:১৫
এম.শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়ির খিরামে আলী আকবর ফয়সাল হত্যাকারীকে সহযোগিতার অভিযোগে ইকবাল (২৫) নামের ১জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গত ৫নভেম্বর ফয়সাল হত্যা মামলার তদন্তের জন্য হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাছুম;র নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশ দক্ষিণ খিরামের ঘটনাস্থলে উপস্থিত হলে তখন এলাকার উত্তেজিত লোকজন ফয়সাল হত্যা মামলার ১নং আসামী মনাকে সহযোগিতা করার অভিযোগ করে ইকবালকে পুলিশের কাছে সোপর্দ করে। ইকবাল দক্ষিণ খিরাম নুরু সওদাগরের নতুন বাড়ির ইলিয়াসের পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে মামালার তদন্তকারী এস.আই দেলোয়ার বলেন, ফয়সাল হত্যারীকে সহযোগিতা করার অভিযোগ করে ইকবালকে আমাদের কাছে সোপর্দ করে। পরে ইকবালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য: গত ১৪ অক্টোবর রাতে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ খিরামে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয় খিরাম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর ফয়সাল।