চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ইকো পার্ক উদ্বোধন করলেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি

প্রকাশ: ২০১৮-১১-০৭ ২৩:৩৯:২৮ || আপডেট: ২০১৮-১১-০৭ ২৩:৩৯:২৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ইকোপার্ক উদ্বোধন করলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। ৭ নভেম্বর বুধবার রাত ৮ টায় ফলক উম্মোচন পরবর্তি আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সেক্রেটারী আসিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর বণ বিভাগের কর্মকর্তা বখতিয়ার নুর ছিদ্দীকি,উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা ইউনুচ গণী চৌধুরী,কামাল উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান।

মন্ত্রী আনিস বলেন, রাউজানকে অত্যাধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলেছেন ফজলে করিম এমপি।জাতীয় জীবনে যে পরিবর্তন এসেছে সেটি একমাত্র শেখ হাসিনার কারনে।বাংলাদেশ এমন একটি দেশ ভাষার জন্য রক্ত দিতে হয়েছে,৭১ সালে যুদ্ব করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে।বাঙ্গালীরা চাইলেই করতে পারে।আজ বাংলাদেশ আর গরিব নয়।তিনি বলেন রাউজানকে দেখলে মনে হয় যেন এটি জেলা শহর। আজ এত সুন্দর ও অগ্রগতি হওয়ার পিছনে অবদান শেখ হাসিনার আন্তরিকতা,আর ফজলে করিমের প্রচেষ্টা।তিনি বলেন আগামীর প্রজম্মকে সুন্দর দেশ উপহার দিতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ৫ বছরের জন্য ক্ষমতা দিতে হবে।তিনি বলেন রাউজানে আবারো নৌকাকে জয়ি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *