প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৭ ২৩:৪৫:২৪ || আপডেট: ২০১৮-১১-০৭ ২৩:৪৫:২৪
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম
মো. ইয়াছিন (২)। উপজেলার রাউজান ইউনিয়নের পূর্ব রাউজানে বুধবার সকালে ঘটনাটি ঘটে। নিহত শিশুটির পিতার নাম মো. আবু তৈয়্যব।
শিশুটির ফুফাতো বোন সাবিরা চৌধুরী মুঠোফোনে সিপ্লাসকে জানান, আজ সকালে খেলা করতে গিয়ে পরিবারের সকলের অগোচরে আমার মামাতো ভাই ইয়াছিন ঘরের পেছনে থাকা পুকুরে পড়ে যাই। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসতে দেখা যাই। সেখান থেকে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তৃত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামাতো ভাইটি দুই বোনের মধ্যে একমাত্র ভাই ছিল। সকলের অনেক আদরের ছিল সে। তাকে হারিয়ে সবাই শোকে মূহ্যমান হচ্ছে। বিকালে তাকে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।