ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৯:৫০:৩৫ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৯:৫০:৩৫
ফারুক খান তুহিন, বীরকন্ঠ :
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন লোকালয় ও হাট বাজারে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছে ছাত্রলীগ। নৌকায় ভোট চেয়ে সরকারের উন্নয়ন কাজের প্রচারণামূলক লিপলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এসময় অন্তত ১০ কিলোমিটার মোটরসাইকেল শোডাউন করা হয়।
শোডাউনে নেতাকর্মীরা ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ ‘উন্নয়নের মার্কা কি? নৌকা ছাড়া আবার কি’ এ জাতীয় স্লোগানে স্লোগানে মুখরিত করে রাজপথ।

প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ । উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা প্রশান্ত চৌধুরী যিশু, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, কর্ণেল অলি আহমদ কলেজ ছাত্রলীগ সভাপতি পারভেজ আলম, শাকিল, মুন্জুর, কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ উল হক, সাবেক সাধারন সম্পাদক মোঃ শাকিল, মোঃ মিজানুর রহমান, মাসুম প্রমুখ

ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ জানান, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার ভোট দেয়ার বিকল্প নেই। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের কাছে পৌঁছাতে আমরা প্রচারণা চালাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো ।