প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৫:১৪:৩৭ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৫:১৪:৩৭
প্রদীপ শীল রাউজান :
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প হতে পূর্ব রাউজান তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ৭ নভেম্বার বুধবার সকালে এই চেক প্রদান করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ৭ ও ৮নং ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আবদুল অদুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়্ হক কমিটি রাউজান উপজেলা শাখার সহ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মাওলানা নুরুল আলম, পূর্ব রাউজান তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি
আলহাজ আব্দুল মন্নান আল কাদেরী, সহ সভাপতি মুফিজ সাওদাগার, আসলাম উদ্দিন বাদশা , মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, মোহাম্মদ শামছুল আলম, মাওলানা ফরিদ আহমদ, মোঃ আজগর হোসেন , মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ফোরকান প্রমূখ।