প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৫:১৯:৩৭ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৫:১৯:৩৭
প্রদীপ শীল, রাউজান:
রাউজানে হযরত শাহ্ সূফি সৈয়দ মাগন হাজী (রঃ) হাজী আবদুল অদুদ চৌধুরী সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৭ নভেম্বর বুধবার দুপুরে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ভিত্তি প্রস্তর শেষে এক সুধী সমাবেশে ফজলে করিম বলেছেন ভাল কাজের জন্য সমাজের বৃক্তশালীদের এগিয়ে আসতে হবে। সরকার আন্তরিক ভাবে দেশের উন্নয়ন করেছে। আমরা চায় সবার অংশ গ্রহনে এই দেশ এগিয়ে যাবে। তিনি আব্দুল অদুদ মাদ্রাসা উন্নয়নে স্থানীয় লোকজন এর কাছ থেকে প্রায় দশ লাখ টাকা উত্তোলন করেন। মাগন হাজী মাজারের সভাপতি মনতাজুল হক শরীফের সভাপতিত্বে ও দিদারুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, স্থানীয় পৌর কাউন্সিলর মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, কাউন্সিলর এড, দীলিপ কুমার চৌধুরী প্রমূখ। কাউন্সিলর আজাদ হোসেন জানান, নতুন করে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি পূর্ণাঙ্গ রুপ পেলে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পরবে।