চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই

প্রকাশ: ২০১৮-১১-০৮ ০০:৪৯:৪২ || আপডেট: ২০১৮-১১-০৮ ০০:৪৯:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার আশিয়া ইউনিয়ন আ.লীগের তৃণমূলের প্রতিনিধি সভা দক্ষিণ আশিয়া গাউছিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের কোন বিকল্প নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি ক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও সততার জন্যই দেশের এ অভাবনীয় উন্নয়ন সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আইয়ুব আলী, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম, মোহাম্মদ সেলিম, শাহিনুল ইসলাম শানু, এহসানুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, মাজেদা বেগম শিরু, ফজলুল হক আল্লাই, এম এন এ নাছির, জাহাঙ্গীর আলম, বখতিয়ার উদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, এম এ রহিম, ইমরান উদ্দিন বশির, মাইনুল হক রাশেদ, জসিম উদ্দিন, এম সাইফুদ্দীন, এম নজরুল ইসলাম, ফজলুল কবীর চৌধুরী, সাদ্দাম হোসেন, সেলিম জাহাঙ্গীর, আবু তৈয়ব সোহেল, কোরবান আলী, নাজমুল সাকের, সাজ্জাতুল বশর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *