চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নৌকা শান্তির প্রতিক নৌকার বিজয় সু-নিশ্চত করতে হবে: বাবুল চৌধুরী

প্রকাশ: ২০১৮-১১-০৮ ২১:৪৪:১০ || আপডেট: ২০১৮-১১-০৮ ২১:৪৪:১০

 

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেছেন, আবারো নৌকার বিজয় সু- নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, নৌকা শান্তির প্রতিক। শেখ হাসিনা জয়ী না হলে বিএনপি জামাত জোট আবারো এ দেশকে জঙ্গীরাষ্ট্রে পরিনত করবে। এবি এম ফজলে করিম চৌধুরীকে বিজয়ী করে রাউজানের উন্নয়ন অব্যহত রাখতে হবে। তিনি ৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে রাউজান ডাবুয়া লাঠিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরের সভাপতিত্বে ও লিকু বড়ুয়া ও বাবলা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্জ আব্দুর রহমান চৌধুরী।

অতিথি ছিলেন প্রিয়দর্শী মহাথের, বিনয়পাল মহাথের, মাস্টার অমূল্য রঞ্জন বড়ুয়া, কমলেন্দু বড়ুয়া, আওয়ামীলীগ নেতা এস এম বাবর, মোরশেদ হোসেন চৌধুরী, যুবলীগ নেতা মুহাম্মদ মনসুর, মেম্বার জসিম উদ্দিন, বদিউল আলম, সংগঠনের নেতা লায়ন রুপন বড়ুয়া, সত্যপাল ভিক্ষু, সজল বড়ুয়া ও পঙ্কজ বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *