চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে অা’লীগ অঙ্গসংগঠনের বিশাল মিছিল

প্রকাশ: ২০১৮-১১-০৮ ২১:০৬:০৯ || আপডেট: ২০১৮-১১-০৮ ২১:০৬:০৯

 

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ

বোয়ালখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন’১৮ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে অাওয়ামীলীগ অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়েছে ৮ নভেম্বর রাত ৮ টার দিকে। “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন” এ শ্লোগানে এই বিশাল মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হাজার- হাজার নেতা- কর্মী অংশ গ্রহন করেন। মিছিলটি বোয়ালখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। মিছিল শেষে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্টিত হয়।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা অাওয়ামীলীগের সভাপতি নুরুল অামিন চৌধুরী, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, পৌর অাওয়ামীলীগ অাহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি শামীম অারা বেগম, উপজেলা যুবলীগ সভাপতি হাজী অাবদুল মান্নান রানাসহ স্বেচ্ছাসেবক, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অাওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *