চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন নিয়াজ মোর্শেদ এলিট

প্রকাশ: ২০১৮-১১-০৯ ১৪:৪৪:১২ || আপডেট: ২০১৮-১১-০৯ ১৪:৪৪:১২

 

মিরসরাই প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম –২৭৮ মিরসরাই –১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের আবেদনপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সফল সংগঠক জনাব নিয়াজ মোরশেদ এলিট।

শুক্রবার সকাল দশ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা নিয়াজ মোরশেদ এলিট এর পক্ষে প্রতিনিধিরা এসে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আজ শুক্রবার (৯ই নভেম্বর )সকাল থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১১ই নভেম্বর পর্যন্ত।

এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নিয়াজ মোরশেদ এলিট এর পক্ষে তার প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তাঁর নির্বাচনী সমন্বয়ক আছিফ রহমান শাহীন সদস্য সবুজ,মোস্তফা,কামাল হোসেন, আবু মুসা ও প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মী সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *