চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

আজ থেকে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে

প্রকাশ: ২০১৮-১১-০৯ ১১:২২:৫৫ || আপডেট: ২০১৮-১১-০৯ ১১:২২:৫৫

 

বীর কণ্ঠ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ নভেম্বর) দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম বিক্রি মনিটরিং করবেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।’

তিনি বলেন, ঢাকা বিভাগে ফরম বিক্রির দায়িত্বে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজশাহী বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রংপুর বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, চট্টগ্রাম বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খুলনা বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বরিশালে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ময়মনসিংহ বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মেসহাব উদ্দিন সিরাজ। এছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন করে সদস্য থাকবেন। ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফরম বিতরণ চলবে।’

উল্লেখ্য, এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *