চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় এবারও লক্ষাধিক মুসল্লি নিয়ে জুলুছ, সংবাদ সম্মেলনে ঘোষণা 

প্রকাশ: ২০১৮-১১-০৯ ২১:০৪:১২ || আপডেট: ২০১৮-১১-০৯ ২১:০৪:১২

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় এবারও লক্ষাধিক মুসল্লি নিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) পালন করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। আগামী ১২ নভেম্বর সোমবার এ জুলুছ অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা গত কয়েক বছর ধরে আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এই জুলুছের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সচিব মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি নাছির উদ্দিন ছিদ্দিকী, সাবেক সহসভাপতি মাস্টার এয়াকুব আলী, সাবেক সাধারণ সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম,সহসভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী,হাফেজ আবদুর রহিম, অর্থ সম্পাদক মো.ইসমাঈল হোসেন,সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া,মাওলানা নাজিম উদ্দিন,মুনিরুল ইসলাম,নুরুল করিম,আবু সালাম,আবদুল মালেক ও ওবাইদুল হক টিটু প্রমূখ।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় জশনে জুলুছটি হামদ, নাত, জিকির সহকারে উপজেলার অন্তত ১৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করবে। আনোয়ারা ছাড়াও কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও আশাপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এই জুলুছে যোগ দেবেন।

বেলা ২টায় চাতরী চৌমুহনী বাজার থেকে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করে জুলুছ মালঘর, খাসখামা, সওারহাট আনোয়ারা, কালাবিবির দীঘি, সেন্টার, চৌমুহনীসহ গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *