চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

প্রকাশ: ২০১৮-১১-০৯ ২১:০৮:৩৯ || আপডেট: ২০১৮-১১-০৯ ২১:০৮:৩৯

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আনোয়ারা উপজেলা গাউছিয়া হাশেমী কমিটি। শুক্রবার সকাল ১০টায় উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। গাউছিয়া হাশেমী কমিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা  ইসলামী ফ্রন্টের সভাপতি কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী। কমিটির সাধারণ সম্পাদক নুরুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি নাছির উদ্দিন ছিদ্দিকী,সাবেক সহসভাপতি মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম,মাওলানা মকবুল আহমদ ওয়াজেদী,মাওলানা নাজিম উদ্দিন,মাওলানা আলমগীর কবির,আহমদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *