চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ১০ হাজার লোককে খাওয়ালেন আ.লীগ নেতা

প্রকাশ: ২০১৮-১১-০৯ ২১:৫৮:০২ || আপডেট: ২০১৮-১১-০৯ ২১:৫৮:০২

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় ১০ হাজার লোককে খাওয়ালেন এক আওয়ামী লীগ নেতা। উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফ শুক্রবার দুপুরে রায়পুরের গহিরায় এ মেজবানের আয়োজন করেন।

স্থানীয় সূত্র জানায়,আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মেজবানের আয়োজন করেন আমিন শরীফ। তিনি প্রতিবছর বাবু মিয়ার মৃত্যুবার্ষিকীতে এ মেজবান দেন। শুক্রবারের মেজবানে নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীসহ ১০ হাজার মানুষ দুপুরের খাবার খান। এতে আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *