জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৯ ২১:১৩:৪৩ || আপডেট: ২০১৮-১১-০৯ ২১:১৩:৪৩
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি,আনোয়ারা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ হক (৮৪) শুক্রবার সকাল ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। আছর নামাজের পর উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এম এ হক অধুনাবিলুপ্ত দৈনিক দেশবাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।