চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নেই : কর্নেল অলি আহমদ 

প্রকাশ: ২০১৮-১১-০৯ ১৭:৪৬:৩৫ || আপডেট: ২০১৮-১১-০৯ ১৭:৪৬:৩৫

বীর কন্ঠ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

কেএম নূরুল হুদা কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রাজশাহীতে আজ বিকালে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে তিনি আজকে কারাগারে বন্দি। বেগম জিয়াকে ফিরিয়ে আন্ততে হবে। কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে স্বধীনতা ঘোষণা করেছিলেন। আমরা তার নেতৃত্বে যুদ্ধ করেছিলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *