চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১২ আসনে বদিউল  আলমের মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশ: ২০১৮-১১-০৯ ২১:৫২:১১ || আপডেট: ২০১৮-১১-০৯ ২১:৫২:১১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। তিনি আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন বলে জানান। এসময় তিনি বলেন, আমার প্রতি আমার নির্বাচনী এলাকার জনগণের যথেষ্ট আস্থা রয়েছে। আমি আশাবাদী আমি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আজ নির্বাচনী এলাকায় সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পর এ ফরম কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিব। পাশাপাশি তিনি এলাকায় জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *