চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ২ যুবদল নেতা গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১১-০৯ ২২:০৩:৫৭ || আপডেট: ২০১৮-১১-০৯ ২২:০৪:২৪

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত ৮ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর (৩৫) ও উপজেলা যুবদল নেতা মোশারফ হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে গত ৮ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম সদরঘাট পুলিশ কদমতলীর একটি হোটেল থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বেলাল (৪০) আটক করেছে বলে জানা যায়।

জানা গেছে, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে আবু বক্করকে হাশিমপুর নিজ বাড়ীতে থেকে ও মোশারফকে সাতবাড়ীয়া নিজ বাড়ীতে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ তাদেরকে নিয়মিত মামলা দিয়ে ৯ নভেম্বর আদালতে প্রেরণ করেছেন।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *