চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

রাশিয়া সরকারের আমন্ত্রনে তিন দিনের সরকারী সফরে গেছেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি

প্রকাশ: ২০১৮-১১-০৯ ১৫:৪৭:৩১ || আপডেট: ২০১৮-১১-০৯ ১৫:৪৯:৪৯

এম শফিউল আলম.ফটিকছড়ি-:

বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান, ফটিকছড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আজ (শুক্রবার) ভোর রাতে থাই এয়ার ওয়েজ যোগে রাশিয়া সফরে গেছেন। রাশিয়া সরকারের আমন্ত্রনে ১০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স ( Rasian Islamic World) এ যোগদান করবেন। এ অনুষ্টানে বিশ্বের ৫৫ টি দেশের প্রতিনিধিগন উপস্থিত থাকবেন।

এতে বিটিএফ এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বাংলাদেশ এর পক্ষ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে উক্ত অনুষ্টানে যোগদান করবেন। রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ এর দূতাবাস বিটিএফ চেয়ারম্যানকে সকল অনুষ্টানে সার্বিক সহযোগীতা করবেন। তিন দিনের এ সরকারী সফরে বিটিএফ চেয়ারম্যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্র মন্ত্রী,তাতাস্থান, তাজাকাস্তান এর প্রেসিডেন্ট সহ বিভিন্ন রাষ্ট্র থেকে আগত ডেলিগেট ও ইসলামিক স্কলারদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। তিনি আগামী ১৪ নভেম্বর সরকারী সফর শেষে দেশে ফিরবেন বলে আশা করা যায়। বিটিএফ এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী রাশিয়া থেকে সরকারী সফর শেষে সহি সালামতে যেন দেশে ফিরে আসতে পারে সেই জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *