চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের কর্মী সমাবেশ পিতার জন্য ভোট চাইলেন রবিন বাহাদুর

প্রকাশ: ২০১৮-১১-১০ ২১:০৮:০৯ || আপডেট: ২০১৮-১১-১০ ২১:০৮:০৯

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা মার্কার প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপি’কে ৬ষ্ট বারের মত নির্বাচিত করতে আবারো ভোট চাইলেন পুত্র রবিন বাহাদুর।

উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৪টার সময় বাইশারী বাজার চত্বরে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রতিমন্ত্রী পুত্র উসিং হাই রবিন বাহাদুর বলেন,

আ’লীগ সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবানের বাইশারীতেও শত কোটি টাকার উন্নয়ন হয়েছে এবং এখনো পর্যন্ত উন্নয়নের কাজ চলছে। এই উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেজন্য তিনি আগামী একাদশ সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবানের ৩০০নং আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উসৈশিং এমপি’কে ৬ষ্ট বারের মত নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, আমি সন্তান হিসেবে নয়, আমিও একজন বীর বাহাদুরের কর্মী হিসেবে আপনাদের নিকট ভোট প্রার্থণা করছি।

 

বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ বলেন, বান্দরবানের ৭টি উপজেলার ৩৩টি ইউনিয়নে মন্ত্রী বীর বাহাদুর অভূতপূর্ব উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনিও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

সাধারণ সম্পাদক জনি সুশিল বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলেও বীর বাহাদুর উন্নয়নের বার্তা নিয়ে গেছেন। মানুষ এখন উন্নয়নমুখী। তিনি বাইশারী ছাত্রলীগের কর্মী সভার উপস্থিতি দেখে ছাত্রলীগের সভাপতি ও সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বান্দরবান ছাত্রলীগের ৩৩টি ইউনিয়নের মধ্যে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ খুব বেশি শক্তিশালী ও সুসংগঠিত। তিনি বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীকে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মার পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ বিন্দু, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারণ সম্পাদক ডা. মংথোয়ালা মার্মা, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী আব্দুল মন্নান জিন্নাহ, যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ।

 

এছাড়া কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগের সহ সভাপতি আফতাব আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেফায়েত, পাঠাগার সম্পাদক ইমন দাশ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক কুলু মার্মা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুথিন মার্মা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উবাছিং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহমুদ রায়হান, সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি মন্ত্রী পুত্র রবিন বাহাদুর ও জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশিল সহ অতিথিবৃন্দরা বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *