চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

পাঁচখাইনে সিএনজি চাপায় আহত জসিম মারা গেলেন

প্রকাশ: ২০১৮-১১-১০ ২৩:৪৯:৪০ || আপডেট: ২০১৮-১১-১০ ২৩:৪৯:৪০

প্রদীপ শীল, রাউজান:

গত ৯ নভেম্বর শুক্রবার রাউজানের লাম্বুরহাট গ্রামীণ সড়কে সিএনজি অটোরিক্সা দুঘর্টনায় আহত স্থানীয় এক ব্যবসায়ী গতকাল শনিবার সকালে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্থানীয়রা জানিয়েছে নিহত ওই ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন(৪৫)। তিনি  বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের মরহুম হাজী বদরুজ মেহের এর পুত্র। স্থানীয় লাম্বুর হাটে একটি কোকারিজের দোকান করতো। গ্রামীণ রাস্তায় সিএনজি চাপায় মানুষ মারা যাওয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। তাদের অভিযোগ অদক্ষ চালকদের গাড়ী চালনার সুযোগ দেয়ার কারণে গ্রামীণ রাস্তায়ও মানুষের জীবন অনিরাপদ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *