চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফারুক খান তুহিন

বান্দরবানে নৌকা চায় ৪ জন

প্রকাশ: ২০১৮-১১-১০ ২০:১৪:৫২ || আপডেট: ২০১৮-১১-১১ ১১:০০:৫৩

ফারুক খান তুহিন, বীর কন্ঠ : 

জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর রাজনীতির মাঠ সরগরম হয়ে ওঠেছে। গতকাল শুক্রবার থেকে প্রার্থীদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ৩০০ নং বান্দরবান আসনে এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন ফরম বিক্রির ২য় দিনেই বৃহত্তর বান্দরবানে নৌকার প্রতিনিধিত্ব চায়ছে ৪ জন ।

আওয়ামীলীগের ৫ বারের সাংসদ বীর বাহাদুর ৬ষ্ঠ বার সংসদে যাওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম নিয়েছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

গত সংসদ নির্বাচনে বীর বাহাদুরের বিপক্ষে অবস্থান নেয়া প্রসন্ন কান্তি তংঞ্চঙ্গ্যাও এবার নৌকা চায়ছেন। তিনিও নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন। প্রসন্ন আওয়ামীলীগের বহিস্কৃত নেতা এবং বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

বান্দরবান আওয়ামী লীগের অপর বহিস্কৃত নেতা কাজী মুজিবুর রহমানও নৌকা প্রতীকে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন। এক সময় সাংসদ বীর বাহাদুরের ডানহাত হিসেবে পরিচয় পাওয়া এ নেতা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। জেলা আওয়ামী লীগ পরিবার তাকে বহিষ্কার করলেও তিনি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন উপজেলার প্রান্তিক জনপদে গণসংযোগও করেছেন।

মনোনয়ন ফরম ক্রয়ের তালিকায় স্বাক্ষর করছে এক প্রতিনিধি

গত মাসে প্রসন্ন কান্তি তংঞ্চঙ্গ্যা ও কাজি মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বলে জানাগেছে। এসময় প্রধানমন্ত্রী নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করতে নির্দেশনা দেন বলে জানিয়ে ছিলেন ওই দুই নেতা।

থুইনু মং মরমা নামের আরো একজন নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন। তরুণ এ নেতা বান্দরবানের রাজনীতিতে নতুনত্ব আনার প্রত্যয় ব্যক্ত করেন।

বান্দরবান জেলা আওয়ামীলীগ সূত্র জানিয়েছে, আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন তিনিই নৌকার প্রার্থী হবেন। বান্দরবানে বীর বাহাদুরের বিকল্প নেই বলে জানায় ওই সূত্র।

প্রসন্ন, মুজিব ও থুইনু মং নৌকার মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবে কিনা তা এখনো অস্পষ্ট। তবে বছর দেড়েক আগে থেকে গুঞ্জন ‍শুনা যাচ্ছে প্রসন্ন কান্তি ও কাজী মুজিব জোট বেঁধে বান্দরবানের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের চেষ্টা করবেন।

এদিকে নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রকল্প উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন ও সমাবেশে অংশ নিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংঠনের নেতারা উঠোন বৈঠকসহ বীর বাহাদুরের পক্ষে গণসংযোগ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেছে জেলা আওয়ামীলীগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *