চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ৬ তলা ভবনের পাশ থেকে গৃহবধুর লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা ?

প্রকাশ: ২০১৮-১১-১০ ২৩:৪৪:৫২ || আপডেট: ২০১৮-১১-১০ ২৩:৪৪:৫২

প্রদীপ শীল, রাউজান :

চট্টগ্রামের রাউজানে একটি ভবনের পাশ থেকে বিলকিছ আক্তার (২৬) নামেরএক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের তাপবিদ্যুৎ এলাকার পদ্মা ভবন নামক ৬তলা বিশিষ্ট ভবনের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। হত্যা করে ফেলে দিয়েছে নাকি আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য কেউ জানাতে না পারলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই গৃহবধু নোয়াখালী জেলার মমতাজ খানের কন্যা ও একই এলাকার রাজু আহমেদ রনির স্ত্রী। স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। ভবনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনা গেলেও ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন এটি রহস্যজনক। এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, খবর পেয়ে দুপুর ২টার দিকে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছি। ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবনের ছাদ থেকে পড়তে বা কেউ হত্যা করে ফেলে রাখতে কেউ দেখেনি। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলাচ্ছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি তাপ বিদ্যুৎ কেন্দ্রের সরকারী কোয়ার্টার ‘পদ্মা ভবনে’ তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। নিহতের স্বামী রাজু আহমেদ রনি তাপ বিদ্যুৎ কেন্দ্রের চাকুরিচ্যুত কর্মী। নিহত বিলকিছ ২ সন্তানের জননী বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে জন্য রনিসহ তার বাবা মা ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *