প্রকাশ: ২০১৮-১১-১০ ০০:৫৭:৩৪ || আপডেট: ২০১৮-১১-১০ ০০:৫৭:৩৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক খুন চালক খুন হয়েছে। তাঁর নাম আবদুস শুক্কুর (১৮)। আজ শুক্রবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিন রাজা নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাদেকের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“ একই এলাকার দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধের জেরে খুনের ঘটনা ঘটে প্রাথমিক তদন্তে জানা গেছে। আগের বিরোধের ঘটনায় থানায় মামলাও হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাঙ্গুনিয়া থানায় নিহত আবদুস শুক্কুরের পিতা বাচা মিয়া তার ছেলের রক্তমাখা লাশ নিয়ে আসে। এসময় কথা হয় তার সাথে। তিনি বলেন, “দুই বছর আগে একই গ্রামের মো. বাবুলের ছেলে জাহেদ (২০) এর সাথে মুঠোফোনে কথা বলা নিয়ে ঝগড়া হয়। এই ঘটনায় তার দুই ছেলের বিরুদ্ধে তারা মামলা করেন।
ঘটনার জেরে শুক্রবার বিকেলে সাদেকের পাড়া এলাকায় জাহেদসহ ৪/৫ জন ছেলে শুক্কুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান মিশনারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় নিহত আবদুস শুক্কুরের পিতা বাচা মিয়া থানার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। প্রতিবেদন – আব্বাস হোসাইন আফতাব