চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

অসুস্থ বৃদ্ধা ১ মহিলা ভিক্ষুকের চিকিৎসায় এগিয়ে আসলেন পুলিশ অফিসার মনজুর

প্রকাশ: ২০১৮-১১-১১ ০০:৪১:৪০ || আপডেট: ২০১৮-১১-১১ ০০:৪১:৪০

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি :

পুলিশরাও মানুষ! কিছু এমন পুলিশ আছে যারা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় মানবতার সেবায় এগিয়ে আসেন। তারই উদাহরণ কক্সবাজারের রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনজুর এলাহী।  তিনি এমন দৃষ্টান্ত স্থাপন করে তাক লাগিয়ে দিলেন নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে অসহায় বৃদ্ধা মহিলার চিকিৎসা সেবা দিয়ে। এই জন্য স্থানীয়রা বলাবলি করেন পুলিশরাও মানুষ। শনিবার (১০ নভেম্বর) রামুর কাউয়ার খোপ ইউনিয়নের মৃত সুলতান আহম্মদের স্ত্রী সন্তানহীন নুরজাহান বেগম (৭০)। স্বামীর মৃত্যুর পর হইতে ভিক্ষা করে চলে তার জীবন সংগ্রাম। গুরুতর অসুখ নিয়ে নুরজাহান প্রতিদিনের মত পেটের দায়ে ভিক্ষা করতে আসে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে। বৃদ্ধা মহিলাটিকে একটি লাঠি ও থলে নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ ফাঁড়ীর পশ্চিমে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন এ পুলিশ কর্মকর্তা। এসময় তিনি নিজেই বৃদ্ধা  মহিলার খোঁজ খবর নিয়ে নিজের মমতাময়ী মা এর মত করে গর্জনিয়া বাজারের জনসেবা ফার্মেসীতে এনে ডাক্তার দেখান। এ সময় চোখে পড়ে এই প্রতিবেদকের সাথে, তাদের ক্যামেরা বন্দি করি। পরে অসুস্থ এই বৃদ্ধা মহিলাটির ঔষুধ পত্রের ব্যবস্থা করে দেন তিনি। জানতে চাইলে এ পুলিশ অফিসার জানান ভাই কার দিন কীভাবে যায় জানি না আমরাও একদিন বৃদ্ধা হব এ বলে তিনি আল্লাহর কাছে মহিলার সুস্থতা কামনা করেন। বিষয়টি নিয়ে এই এলাকার মানুষের মাঝে চলছে চুল ছেঁড়া আলোচনা। তাই মানুষ বলাবলি করছে পুলিশরাও মানুষ। উল্লেখ্য পুলিশের এই কর্মকর্তা গত ৬ মাস আগে যোগদান করেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ীতে। এরপর হইতে তিনি বিভিন্ন সময়ে সন্ত্রাসী,  ডাকাত, অপহরণকারী, দাগী ও সাজাপ্রাপ্ত প্রায় ৪০ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন এই জন্য জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে পুরুষ্কৃত হন রামু থানা। এ সুবাদে মনজুর এলাহী কক্সবাজার জেলা পুলিশ ডিপার্টমেন্টে সৎ ও সাহসী পুলিশ অফিসার হিসাবে সুনাম অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *