চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আ’লীগের মনোনয়ন ফরম তুললেন ভূমি প্রতিমন্ত্রী জাবেদ 

প্রকাশ: ২০১৮-১১-১১ ১৯:০৬:০০ || আপডেট: ২০১৮-১১-১১ ১৯:০৬:০০

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম তুললেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

রোববার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভূমি প্রতিমন্ত্রীর পক্ষে তাঁর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি প্রমূখ।

ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, আমরা ভূমি প্রতিমন্ত্রীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করব মাননীয় প্রধানমন্ত্রী আবারো কাজের সুযোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *