চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে এনা পরিবহনে তল্লাশী চালিয়ে  ইয়াবা উদ্ধার : আটক ১

প্রকাশ: ২০১৮-১১-১১ ১৮:৫৭:১৪ || আপডেট: ২০১৮-১১-১১ ১৮:৫৭:১৪

নগরীতে তল্লাশী চালিয়ে এনা পরিবহনের একটি বাস থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় ইয়াবা বহনের অপরাধে বাস চালকের সহকারি মো. সোহেল (২৬) কে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব।  আজ রবিবার চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকা থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।

তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পু্লশি সুপার মো. মাশকুর রহমান বলেন, সোর্সের খবর ছিলো পর্যটন নগরী কক্সবাজার থেকে এনা পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নেওয়া হচ্ছে ঢাকায়।

এমন খবরে তারা নগরীর দামপাড়া এলাকায় চেক পোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করে। আটক করা হয় সোহেল নামে বাস চালকের সহকারিকে। তাছাড়া ইয়াবা পরিবহনের জন্য এনা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *