আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১১ ১৫:১২:৩৩ || আপডেট: ২০১৮-১১-১১ ১৫:১২:৩৩
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশা চালক শাহাদাত হোসেন (৩২) নিহত হয়েছেন।
রোববার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহাদাত হোসেনের (৩২) বাড়ি কর্ণফুলীর বদলপুর মেরিন একাডেমি এলাকায়। তিনি আবদুর রহিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোরে সবজি বহনকারী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক শাহাদাত হোসেন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।