অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১১ ২২:২৭:৫৫ || আপডেট: ২০১৮-১১-১১ ২২:২৭:৫৫
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
চট্টগ্রাম ৮ আসন থেকে আওয়ামীলীগের পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ গত কাল ১১ নভেম্বর রবিবার, দুপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে মনোনয়ন ফরম জমা করেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ হায়দার শাহিন, উপ দপ্তর বিজয় বড়ুয়া, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান খোকা, পৌরসভার আহবায়ক জহুরুল ইসলাম জহুর, কধুরখীল আওয়ামীলীগের আহবায়ক মোঃ দিদারুল আলম, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ মোকাররম চেয়ারম্যান, মোঃ জমির উদ্দিন, হাজি নাছের আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আরা বেগম, কাউন্সিলর রেহেনা পারভীন, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শেফু, আবদুল মান্নান রানা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার এস এম শাহাজাদা মিজানুর রহমান, পৌরসদর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিয়াছ ডিলার, চরণদ্বীপ আওয়ামীলীগ নেতা আলী আজম, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ।