চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নিবার্চনে যুবলীগকে নৌকার পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে হবেঃ জমির উদ্দিন পারভেজ

প্রকাশ: ২০১৮-১১-১১ ২০:৫০:৩০ || আপডেট: ২০১৮-১১-১১ ২০:৫০:৩০

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে  একটি গোষ্ঠী গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যুব সমাজ উন্নয়নের পক্ষে থাকবে নির্বাচনে। কোন ষড়যন্ত্র হতে দেয়া হবে না। আমরা চায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। তিনি আগামী নির্বাচনে নৌকায় পক্ষে গণ জোয়ার সৃষ্টির জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুর জব্বার সোহেল,সহ সভাপতি নাসির উদ্দিন, সারজু মোহাম্মদ নাছের, সুমন দে, দপ্তর সম্পাদন তপন দে, হাসান মোহাম্মদ রাসেল, জিয়াউল হক রোকন, আবদুল লতিফ,ভানু দে, ওয়াহেদ বাবলু, মোহাম্মদ আসিফ প্রমূখ। পরে কেক কেটে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে নেতাকর্মীরা। এসময় শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে উঠে দলীয় কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *