চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট

প্রকাশ: ২০১৮-১১-১১ ১৪:০২:২৬ || আপডেট: ২০১৮-১১-১১ ১৪:০২:২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার (১১ নভেম্বর) দুপুরে বিএনপি’র গুলশান কার্যালয় থেকে সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপি’র সভাপতি কর্নেল অলি আহমেদ। একই সঙ্গে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যজোট। বিএনপি দুইটি জোটে থাকায় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আলাদাভাবে ঘোষণা দেয়া হয়েছে। ২০ দলীয় জোট নামে ২৩ দলের পক্ষে কর্নেল অলি এবং বিএনপিসহ আরও কয়েকটি দলের নেতৃত্ব দেয়া ঐক্যফ্রন্টের পক্ষে ঘোষণা দেন ড. কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *