বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১১ ১৪:১১:১০ || আপডেট: ২০১৮-১১-১১ ১৪:১১:১০
নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার(১১ নভেম্বর) দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হলে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
মাশরাফির জন্য আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরম তুলে রেখেছিলেন। পরে মাশরাফি কার্যালয়ের গেটে গেলেই তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন তিনি। মনোনয়নপত্র কিনতে যাওয়ার আগে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে সালাম করে এসেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করে আসেন বলে গণভবন সূত্রে জানা যায়।