এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১১ ১৮:১১:১৯ || আপডেট: ২০১৮-১১-১১ ১৮:১১:১৯
এম,শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়িতে কাঠ বোঝাই চান্দের (জিপ)গাড়ী উল্টে হেলপার মিন্টু চাকমা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ১১ নভেম্বর (রবিবার)সকাল ১১ টায় উপজেলার নানুপুর ইউনিয়নের গামারীতলার উত্তরে চার রাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাড়ির কোম্পানি মোহাম্মদ রাশেদ। রাশেদ বলেন নিহত মিন্টু চাকমাকে পাহাড়ে দেখতে এসেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে বলেন। তিনি আরো বলেন গুরুতর আহত জিপ ড্রাইভার জালাল উদ্দিন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নানুপর ইউপির গামারীতলা উত্তর পাশে চার রাস্তা নামক স্থানে সকালে একটি জিপ কাঠসহ গাড়ি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে গাড়ি হেলপার প্রাণ হারায়। আহত অবস্থায় গাড়ীর ড্রাইভার জালালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আক্তার বলেন, গঠনের বিষয়ে তিনি অবগত নয় বলেন। বিস্তারিত জেনে জানাবেন বলে বলেন।