চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে  আ’লীগের মনোনয়ন ফরম নিলেন ১৭জন

প্রকাশ: ২০১৮-১১-১১ ২১:০৮:০৯ || আপডেট: ২০১৮-১১-১১ ২১:০৮:০৯

এম,শফিউল আলম.ফটিকছড়ি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে প্রথম থেকে তৃতীয় দিনে ১৭জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, সাবেক উপজেলার পরিষদ চেয়ারমান এটিএম পেয়ারুল ইসলাম, অাফতার উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, উত্তর জেলা অাওয়ামীলীগের সদস্য মোহাম্মদ শাহজাহান, খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক ছাত্রনেতা অাবু তৈয়ব, চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার কাজী মোহাম্মদ তানজীবুল আলম, সৈয়দা রাজিয়া মোস্তাফা, সাদাত আনোয়ার সাদী, বেলাল মুহাম্মদ নূরী, হেলাল উদ্দীন নূরী, ড. ফয়সল কামাল, প্রকৌশলী রাজীব বড়ুয়া, মিজানুর রহমান। ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী মনোনয়ন ফরম নিয়েছেন বলে বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হলেও এ বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, এখনও পর্যন্ত মনোনয়ন ফরম নেইনি এবং যে বা যারা বিভিন্ন মিডিয়ায় প্রচার করছেন তারাই ভালো জানেন এ বিষয়ে আমি অবগত নই। অাওয়ামী লীগ নেতা হেলাল মোহাম্মদ নূরী আজ মনোনয়নপত্র সংগ্রহ করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *