প্রকাশ: ২০১৮-১১-১১ ২০:৪৪:৫২ || আপডেট: ২০১৮-১১-১১ ২০:৪৪:৫২
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি মাহফিল উদ্যাপন কমিটির আয়োজনে মিলাদ মাহফিল ও বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) বেলা ২ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবদুর রহমান জামী। প্রধান অতিথি ওয়ায়েজিন ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী, প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরিকত সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু নওশাদ নঈমী। উদ্বোধক ছিলেন সমাজসেবক মুহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন মাওলানা ইসকান্দর হোসাইন আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাষ্টার মুহাম্মদ নুরুল হক, পৌর আওয়ামীলীগ সহসভাপতি ফারুক ছালেক সিকদার, মাওলানা মঈন উদ্দিন সিকদার, মাওলানা জাহাঙ্গীর আলম নঈমী, হাফেজ মাওলানা জাহেদ হোসাইন, শিক্ষক আবু সায়েম সামু, রহিম উদ্দিন সিকদার। আয়োজক কমিটির মধ্যে মো. কাউসার হোসাইন, মো. হাসান, রবিউল আলম, মো. জাবেদ হোসেন, নাছির উদ্দিন সাইদ, ইমরান হোসেন, ইয়াছিন মুস্তফা, মো. বাবু প্রমুখ।