প্রকাশ: ২০১৮-১১-১১ ২২:২১:৫০ || আপডেট: ২০১৮-১১-১১ ২২:২১:৫০
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব শনিবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাথের। আশির্বাদক ছিলেন রতনশ্রী মহাথের। সদ্ধর্মদেশক ছিলেন ধর্মবিরীয় ভিক্ষু, অলোক পঞ্ঞা থের, অতুলানন্দ ভিক্ষু, মেত্তানন্দ ভিক্ষু, শাসনশ্রী ভিক্ষু, সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাশ্রী থের। বক্তব্য রাখেন ধর্মানন্দ মহাথের, জ্ঞানবংশ থের, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া, এডভোকেট নির্মল কুমার বড়–য়া, নির্দেশ বড়–য়া অমল, পরিতোষ বড়–য়া, সৈয়দবাড়ি বৌদ্ধ বিহার কল্যান কমিটির সাধারন সম্পাদক অশোক তালুকদার বড়–য়া প্রমুখ। সন্ধ্যায় ধর্ম প্রবর্তন ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদের আয়োজনে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।