চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা 

প্রকাশ: ২০১৮-১১-১১ ২০:৪০:১০ || আপডেট: ২০১৮-১১-১১ ২০:৪০:১০

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করেছে উপজেলা ইসলামী ফ্রন্ট , যুবসেনা ও ছাত্রসেনা । গতকাল রোববার(১১ নভেম্বর) বিকাল ৩ টার দিকে শোভাযাত্রাটি উপজেলার প্রবেশমুখ তাপবিদ্যুৎ এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে চন্দ্রঘোনা লিচু বাগানে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *