বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১১ ১৭:৩৮:২০ || আপডেট: ২০১৮-১১-১১ ১৭:৩৮:২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সামছুদ্দীন (৩২) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টর রমজান আলী ও এএসআই রুবেলসসহ এক কনস্টেবল আহত হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১২ টায় উপজেলার নুনাছড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সামছুদ্দীনের বাড়ী উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গতকাল রাতে ডাকাত সর্দার সামছুদ্দীন বন্দুকযুদ্ধে আহত হয়। তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রবিবার সকালে সে মারা যায়। সামছুদ্দিন মার্ডার, ডাকাতিসহ ১৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।