চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা

প্রকাশ: ২০১৮-১১-১২ ২১:৪৭:৩৯ || আপডেট: ২০১৮-১১-১২ ২১:৪৮:০৩

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদ ও সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দীন। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দলীয় মনোনয়ন ফরম জমার খবর জানিয়ে গণসংযোগের পাশাপাশি পথসভাও করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে শাহ আলম,কফিল উদ্দিন চৌধুরী,আবু ছাদেক,খাইর আহমদ,নুরুল আমিন, মোহাম্মদ হারুন,নুরুচ্ছাফা, মো.ইব্রাহিম,উপজেলা যুবলীগের সহসভাপতি শফিউল আলম,ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ তালুকদার,সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,যুবলীগ নেতা হারুন হোসেন,হামেদ হাসান,কামাল উদ্দিন,মাহফুজুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জসিম উদ্দিন,আবদুল মালেক,ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন,মঈনুদ্দীন,আবদুল হালিম প্রমুখ। এছাড়া শত শত নেতাকর্মী স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ করেন। এ সময় জুঁইদন্ডী চৌমুহনী,খুরুস্কুল সেন্টার,হাজীর স্টেশন,লামার বাজার ও চর জুঁইদন্ডী এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয়দের কাছে দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়ে কুশল বিনিময় করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *