চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

একই স্থানে মিলাদুন্নবী (দ:) ও কঠিন চীবর দান: সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরন সৈয়দবাড়ি গ্রাম

প্রকাশ: ২০১৮-১১-১২ ০১:৩০:৩৯ || আপডেট: ২০১৮-১১-১২ ০১:৩৭:০৯

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া  :

: একই স্থানে একই দিনে ৩০০ গজের মধ্যে  মুসলিম সম্প্রদায়ের মিলাদুন্নবী(দ:) মাহফিল ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব। শনিবার(১০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাঙ্গুনিয়া থানা সদর সংলগ্ন সৈয়দবাড়ি গ্রামে পাশাপাশি  দুটি অনুষ্ঠানে মাইকের ব্যবহার হলেও নিয়ন্ত্রনে রাখা হয়েছে শব্দ। দুই সম্প্রদায়ের অনুষ্ঠান চলাকালে  কারো কোনো অসুবিধা হয়নি বলে জানালেন দুই সম্প্রদায়ের আয়োজক কমিটি। এই গ্রামে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বসবাসে সাম্প্রদায়িক সহিংসতা কিংবা কোনো দাঙ্গা-হাঙ্গামার ঘটনা কখনো ঘটেনি। সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাশ্রী থের বলেন,  আমাদের বিহারে বিভিন্ন অনুষ্ঠানে মুসলিমদের শিশুরা ক্রীড়া কিংবা সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। আমি বিহারে কে মুসলিম কে বৌদ্ধ খেয়াল করিনা। সবাই মানুষ এটাই চিন্তা করি।  অনুষ্ঠানে কোনো মুসলিম আসলে চেষ্ঠা করি তাদের আপ্যায়ন করতে।  সম্প্রীতি অটুট থাকুক এটাই চায়। সৈয়দবাড়ি মাহফিল উদযাপন কমিটির  সদস্য মো. কাউসার হোসাইন বলেন,  গ্রামে সব সম্প্রদায়ের অনুষ্ঠান নিজেদের দায়িত্ব থেকে যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা করা দরকার। সৈয়দবাড়ি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *