বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১২ ১৯:১৭:১৩ || আপডেট: ২০১৮-১১-১২ ১৯:১৭:১৩
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালত বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ বলেন, কোতোয়ালী থানার পুলিশের উপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড চাইলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।